রাসূল ﷺ-এর দায়িত্ব কি শুধু কুরআন পৌঁ জিছে দেওয়া ছিল?
যারা দাবি করে—“রাসূল ﷺ-এর দায়িত্ব শুধু কুরআন পৌঁছে দেওয়া; এর বাইরে তাঁর কোনো বিধান দেওয়ার দায়িত্ব ছিল না”—তাদের জন্য কুরআনের বক্তব্যগুলো লক্ষ্য করুন।
আল্লাহ তাআলা রাসূল ﷺ-এর দায়িত্ব সম্পর্কে বলেন—
১. আল্লাহর আয়াত তিলাওয়াত করা
📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১
১২৯. হে আমাদের রব! আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল পাঠান(১), যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবেন(২); তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন(৩) এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন(৪) আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়’।
১৫১. যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি(১) যিনি তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হেকমত শিক্ষা দেন। আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে না।
২. মানুষকে পবিত্র করা
📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১
৩. কিতাব শিক্ষা দেওয়া
📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১
৪. হিকমত শিক্ষা দেওয়া
📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১
৫. আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া
“আমি তোমার প্রতি এই যিকর নাযিল করেছি, যাতে তুমি মানুষের কাছে যা তাদের প্রতি নাযিল করা হয়েছে তা স্পষ্ট করে দাও...”
📖 সূরা আন-নাহল ১৬:৪৪
৪৪. স্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থাবলীসহ(১)। আর আপনার প্রতি আমরা কুরআন নাযিল করেছি, যাতে আপনি মানুষকে যা তাদের প্রতি নাযিল করা হয়েছে(২), তা স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং যাতে তারা চিন্তা করে।
৬. সৎকাজের নির্দেশ দেওয়া
📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭
৭:১৫৭. যারা অনুসরণ করে রাসূলের, উম্মী(১) নবীর, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জীলে লিপিবদ্ধ পায়(২), যিনি তাদেরকে সৎকাজের আদেশ দেন, অসৎকাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন। এবং অপবিত্র বস্তু হারাম করেন(৩)। আর তাদেরকে তাদের গুরুভাব ও শৃংখল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল(৪)। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে নাযিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফলকাম।(৫)
৭. অসৎকাজ থেকে নিষেধ করা
📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭
৮. পবিত্র ও উত্তম বিষয় হালাল করা
📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭
৯. অপবিত্র বিষয় হারাম করা
📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭
১০. মানুষের ওপর থেকে বোঝা ও শৃঙ্খল দূর করা
📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭
১১. রাসূলের আনুগত্য করা—যা আল্লাহর আনুগত্যের সঙ্গে যুক্ত
“যে রাসূলের আনুগত্য করল, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল।”
📖 সূরা আন-নিসা ৪:৮০
৪:৮০. কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল(১) আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি।
১২. রাসূলের দেওয়া বিধান গ্রহণ করা এবং তাঁর নিষেধ থেকে বিরত থাকা
“রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।”
📖 সূরা আল-হাশর ৫৯:৭
৭. আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রাসূলকে ‘ফায়’ হিসেবে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, রাসূলের স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও পথচারীদের(১), যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই ঐশ্বৰ্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্ৰহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক(২) এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ শাস্তি দানে কঠোর।
১৩. রাসূল ﷺ-কে বিচারক হিসেবে গ্রহণ করা
“তারা মুমিন হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিরোধের ব্যাপারে তোমাকে বিচারক মানে...”
📖 সূরা আন-নিসা ৪:৬৫
১৪. রাসূল ﷺ-এর ফয়সালার সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা
📖 সূরা আন-নিসা ৪:৬৫
তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
যদি রাসূল ﷺ-এর দায়িত্ব শুধু কুরআন পৌঁছে দেওয়া হতো, তাহলে কুরআন কেন বলছে তিনি—
নির্দেশ দেন, নিষেধ করেন, হালাল করেন, হারাম করেন, ব্যাখ্যা করেন, শিক্ষা দেন, পবিত্র করেন এবং বিচার করেন?
আর আল্লাহ সতর্ক করে বলেন—
“তোমরা নিজেদের জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে বলো না—‘এটি হালাল এবং এটি হারাম’, যাতে তোমরা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করো।”
📖 সূরা আন-নাহল ১৬:১১৬
অতএব হালাল-হারাম নির্ধারণের ক্ষেত্রে নিজের প্রবৃত্তি বা ব্যক্তিগত মতকে মাপকাঠি বানানো যাবে না। মাপকাঠি হলো আল্লাহর ওহি এবং রাসূল ﷺ-এর নির্দেশ ও ব্যাখ্যা।
রাসূল ﷺ-কে শুধু “বার্তাবাহক” বানিয়ে তাঁর অন্যান্য কুরআন-প্রমাণিত দায়িত্ব অস্বীকার করা কুরআনের পূর্ণ বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সেটা ভেবে দেখা উচিত।
শেয়ার করুন সত্যকে জানুন, অন্যকে জানান
Facebook:https://www.facebook.com/share/1BzFyAdSnf/
Instagram:https://www.instagram.com/bdmarketorg?igsi=YXo2Y2F5NTFlN2Nv
Pinterest:https://pin.it/5S0HvmNZn
Thread:https://www.threads.com/@bdmarketorg
Whatsapp:
Telegram:https://t.me/giasblogs101
Youtube:https://youtube.com/@mdgiasuddinahmed?si=9NkU97g1QkDUtggh
#QuranAndSunnah #IslamicKnowledge #DeenOverDesire
#TruthFrom Quran
#Follow TheRasul #HalalHaram #IslamicReminder
#GiasBlog101
#GiasBlogs101
#GiasThoughts
#সত্যের_পথে
🔗 আমাদের সঙ্গে যুক্ত থাকুন
🔵 Facebook • 📸 Instagram • 📌 Pinterest
🧵 Threads • 💬 WhatsApp • ✈️ Telegram • ▶️ YouTube
📢 শেয়ার করুন — সত্যকে জানুন, অন্যকে জানান।
#GiasBlog101 #GiasBlogs101 #GiasThoughts

Post a Comment