Top News

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় / পিজি হাসপাতাল/ সাবেক বঙ্গবন্ধু মেডিকেল এ ডাক্তার দেখাবেন কীভাবে? সম্পূর্ণ গাইড!*

 📢 **বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় / পিজি হাসপাতাল/ সাবেক বঙ্গবন্ধু মেডিকেল এ ডাক্তার দেখাবেন কীভাবে? সম্পূর্ণ গাইড!**

অনেকেই জানেন না—ঢাকার অন্যতম সেরা  হাসপাতাল **BMU (পিজি হাসপাতাল)**-এ খুব কম খরচে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়। চলুন সহজভাবে পুরো প্রক্রিয়াটা জেনে নেই 👇

🏥 **কোথায় অবস্থিত?**

📍 শাহবাগ, ঢাকা (বারডেম এর অপজিটে/ বিশ্ববিদ্যালয়ের পাশে)

📍শাহবাগ মেট্রো-রেল স্টেশনের সাথেই। 

📝 **ডাক্তার দেখানোর ধাপগুলো:**

✅ **১. রেজিস্ট্রেশন (টিকিট কাটা)** টিকিট অনলাইনেও কাটতে পারেন।

* আউটডোর কাউন্টার থেকে টিকিট নিতে হবে

* আউটডোর টিকিট ৩০ টাকা

* সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা  (আগে গেলে সিরিয়াল ভালো পাবেন)


✅ **২. বিভাগ নির্বাচন করুন**

আপনার সমস্যার উপর ভিত্তি করে বিভাগ বেছে নিন, যেমন:পগ্

* মেডিসিন

* কার্ডিওলজি ❤️

* নিউরোলজি 🧠

* গাইনি & অবস

* ইএনটি 👂👃

* অর্থোপেডিক্স

* শিশু

*বন্ধ্যাত্ব 

*ক্যান্সার বিভাগ

*অটিজম

সকল বিভাগের ডাক্তার আছে।


টিকেটে ডাক্তারের রুম নাম্বার দেওয়া থাকে, টিকিট নিয়ে ডাক্তারের রুমের সামনে থাকে পিয়ন কে দেখান।


👉 না বুঝলে ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করুন/ অথবা আনসার সদস্যের সহযোগীতা নিতে পারেন।


✅ **৩. সিরিয়াল ও অপেক্ষা**


* টিকিটে রুম নম্বর লেখা থাকবে

* সেই রুমের সামনে অপেক্ষা করুন

* ভিড় বেশি হলে সময় লাগতে পারে


✅ **৪. ডাক্তার দেখানো**


* সিনিয়র ডাক্তার/প্রফেসরদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়

* প্রয়োজন হলে টেস্ট লিখে দিবে


🧪 **৫. পরীক্ষা-নিরীক্ষা (Test)**


* হাসপাতালের ভিতরেই টেস্ট করা যায়।

* খরচ প্রাইভেটের তুলনায় অনেক কম।

* অন্য হাসপাতালে ডাক্তার দেখালও পিজিতে টেস্ট করাতে পারবেন।

* বড় ছোট সকল টেস্ট হয় ( MRI, CT SCAN, USG, X-RAY, Endoscopy, Blood Test, Hormon Test)


💡 **গুরুত্বপূর্ণ টিপস:**

✔️ সকাল সকাল যান (৭:৩০–৮টার মধ্যে)

✔️ পুরনো রিপোর্ট সাথে নিন

✔️ ভিড় এড়াতে সম্ভব হলে সপ্তাহের মাঝামাঝি দিন বেছে নিন

✔️ জরুরি সমস্যা হলে ইমার্জেন্সিতে যান


⚠️ **যাদের জন্য বেশি উপযোগী?**


* দীর্ঘদিনের রোগ (ডায়াবেটিস, হার্ট, কিডনি)

* বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দরকার

* কম খরচে ভালো চিকিৎসা চান


🔰স্পেসাল সুবিধাঃ আপনি চাইলে মাত্র ২০০ টাকার  অধ্যাপক / প্রফেসর ডাক্তার দেখাতে পারবেন। 

✅ অধ্যাপক / প্রফেসর ডাক্তার চেম্বার করেন দুপুর ২ টা হতে বিকাল ৫     টা পর্যন্ত।

✅টিকিট কাটতে হবে যে দিন দেখাবেন সেই দিন। টিকেট কাটার জন্য মিনিমাম দুপুর ১২ টায় লাইনে দাড়াতে হবে। অগ্রিম কোন টিকেট নিতে পারবেন না।

✅ সকল বিভাগের ডাক্তার দেখাতে পারবেন।


❤️ **শেষ কথা:**

সঠিক তথ্য জানলে সরকারি হাসপাতালেও খুব ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। সচেতন হোন, নিয়ম মেনে চিকিৎসা নিন।


ডাক্তার দেখানোর বিষয়ে বিস্তারিত ভিডিও লিংক মেইন পোস্টের কমেন্টে পাবেন।


যে কোন তথ্য পেতে কমেন্ট করুন।

📌 এই পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন!

#BSMMU #পিজি_হাসপাতাল #ঢাকা_চিকিৎসা #সরকারি_হাসপাতাল #DoctorVisit #HealthTips #বাংলাদেশ_স্বাস্থ্য




Post a Comment

Previous Post Next Post