Top News

ঈমান! ঈমান! বল রাতদিন, ঈমান কি এত সোজা? ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?

 নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি

হায় তোতা পাখি!

শক্তি দিতে কি পেরেছ একটু খানি ?

ফল বহিয়াছ পাওনি-কো রস, হায় রে ফলের ঝুড়ি

লক্ষ বছর ঝর্ণায় ডুবে পায় নাকো নুড়ি।


আল্লাহ্ তত্ত্ব জেনেছ কি? যিনি সর্বশক্তিমান ?

শক্তি পেলনা জীবনে যে জন ,সে নহে মুসলমান।


ঈমান! ঈমান!

বল রাতদিন, ঈমান কি এত সোজা?

ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?


শোনো মিথ্যুক!

এই দুনিয়ায় পুর্ণ যার ঈমান,

শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান!

আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝ'নি আল্লারে! 



Post a Comment

Previous Post Next Post