Top News

Cancer সচেতনতামূলক পোষ্ট- সময় নিয়ে পড়লে উপকৃত হবেন।Free Cancer Consultancy পেইজে পোস্ট করেছে

 Cancer সচেতনতামূলক পোষ্ট- সময় নিয়ে পড়লে উপকৃত হবেন।Free Cancer Consultancy পেইজে পোস্ট করেছে।https://www.facebook.com/share/p/19Av5ADTqJ/









আমার আজেই এই লেখাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমার মত অপচিকিৎসার স্বীকার কেও যেন না হয় এই উদ্দেশ্যে।


ঘটনাটি প্রায় ১১ মাস পূর্বে। আমার ওয়াইফের ঘাড়ে একটি লিম্ফ নোড হঠাৎ করে ফুলে বড় হয়ে যায়। সেটিতে ব্যাথা ও জ্বর নিয়ে উত্তরা ল্যাব এইড এ একজন মেডিসিন ডাক্তার দেখাই। সে বিভিন্ন ধরনের টেস্ট করায় (ব্লাড, ইউরিন, এক্স-রে, আল্ট্রা, ডেঙ্গু,থাইরয়েড, জন্ডিস সহ আরো অনেক কিছু)। কোন সুরাহা না পেয়ে সে FNAC করায়। FNAC তে যেই কমেন্টটি আসে সেছি হচ্ছে :Possibility of Tubercular granuloma should be considered. (প্রত্যেকটি রিপোর্ট সংযুক্ত করা আছে)। সে বললো টিবি হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়োপসি করাতে। তখন আমি 2nd Opinion এর জন্য ইবনে সিনা হাসপাতালের একজন ENT ডাক্তারের কাছে যাই। সে FNAC রিপোর্ট দেখে বলে টিবি হয়েছে। যত দ্রুত সম্ভব টিবির ওষুধ শুরু করে। সে টিবির ঔষুধ প্রেসক্রাইব করে দেয়। এখানে আমি তাকে বার বার বলি যে, স্যার আমি বায়োপসি করাতে চাই। সে আমাকে মানা করে। বলে বায়োপসি করার কোন প্রয়োজন নেই। আমি চেম্বার থেকে বের হওয়ার সময়ও তাকে বলি স্যার বায়োপসি করে বিষয়টি শিউর হওয়ার দরকার। সে আমাকে আবারও মানা করে। পরে সরকারি ভাবে টিবির ওষুধ সংগ্রহ করি। কিন্তু আমার মনে খুবই সন্দেহ কাজ করছিল যে, Possibility of Tubercular granuloma সাম্ভাব্য কথাটি দ্বারাই কি রোগ শিওর হওয়া যায়? আমি ওষুধটি শুরু না করে। পুনরায় সেই ল্যাব এইডের মেডিসিন ডাক্তারের কাছে যাই। সেই ডাক্তারে টিবিও ওষুধ প্রেসক্রাইব করা কাজটি দেখাই। সেও বেশ অবাক হয়ে যায়।


সে আমাকে পরের দিন একটি সরকারি হাসপাতালে যেতে বলেন (সে সেখানে বসেন)। সেখানে যাওয়ার পর সে আমাদের নিয়ে সার্জারি ওয়ার্ডের ডাক্তারদের কাছে নিয়ে যান। সেখানে ২জন ডাক্তার ভালো করে হাত দিয়ে পর্যবেক্ষণ করে বলে এটি ইনফেকশন থেকেও হতে পারে লিম্ফোমাও হতে পারে। বায়োপসি করতে বলে।

তারপর আমি আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজন ENT ডাক্তারকে দিয়ে বায়োপসি করাই। সেই ডাক্তারও বার বার বলছিল যে, টিবিই হবে এটি। কনফার্ম থাকেন এটি টিবি। অবশেষে রিপোর্ট হাতে আসে। সেখানে লেখা - No granuloma or malignancy is seen. Diagnosis: Lymphoproliferative disorder. Favours, reactive. Recommendation Immunohistochemistry of clinically considered otherwise. সেই ডাক্তার এই রিপোর্ট দেখে কোন সিদ্ধান্ত দিতে পারে না এবং লিম্ফোমা হওয়ার সম্ভাবনার কথা বলেন এবং Immunohistochemistry করতে বলেন।

আমি খুবই চিন্তায় পড়ে যাই। আমার কি করণীয় সেটিই বুঝতে পারছিলাম না। এর পর আমি ৫ জন ডাক্তার দেখাই। এর মধ্যে ৪ জনই বলেছে Immunohistochemistry করাতে। শুধু একজন বলেছেন যে, কিছুই করতে হবে না। এটি ঠিক হয়ে যাবে।

গলায় যেটি ছিল সেটি বায়োপসি করার জন্য গলায় কোন লিম্ফ নোড ফোলা ছিল না। আমি আর কোন ডাক্তারের কাছে না গিয়ে অপেক্ষা করতে থাকি।


তার ঠিক ২ মাস পর পুনরায় সেই আগের যায়গায় আবার একটি লিম্ফনোড ফুলে ওঠে এবং তার উপরে নিচে ছোট ২-১টি ফোলা পাই। তখন আমি অনেক ঘাটাঘাটি করে প্রফেসর সালাউদ্দিন শাহ্, হেমোটলজিস্ট এর কাছে দেখাই। শুরু থেকে সব ঘটনা তাকে জানাই। সে আমাকে Immunohistochemistry করতে বলেন। আগের বায়োপসি স্যাম্পলগুলো কালেক্ট করে তার তত্ত্বাবধানে ভারতের একটি ল্যাব থেকে Immunohistochemistry করাই। অবশেষে আমার ওয়াইফের রিপোর্ট আসে Morphology and IHC favor Kikuchi lymphadenitis এটি একটি বিনাইন বা ক্যান্সারাস নয়। নিজে থেকে ঠিক হয়ে যাওয়া রোগ এবং সেটি আস্তে আস্তে ছোট হয়ে গেছে। ছোট্ট একটি গুটির মতো থেকে গেছে শুধু।

এতো কিছুর পর আমি অবশেষে রোগটিকে সনাক্ত করতে পারলাম।

এতো কিছু আপনাদের মাঝে শেয়ার করার আমার উদ্দেশ্য হচ্ছে। ইবনে সিনায় ENT ডাক্তার আমাকে যে টিবির ওষুধ প্রেসক্রাইব করে দিলেন, আমি যদি এতো কিছু না করে সেই ওষুধ খাওয়ানো শুরু করে দিতাম, রোগীটির কি হতো? এইরকম অপচিকিৎসা কেন হবে? এটি ভেবেই আমি হতাশাগ্রস্থ হয়ে যাই। আল্লাহ জানেন কত রোগী এইরকম অপচিকিৎসার স্বীকার হয়।

কেন আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন?

অনেক কষ্ট নিয়েই কথাগুলো আজকে লিখলাম। সেই ডাক্তার একজন সুস্থ রোগীকে টিবিও ওষুধ দিয়ে তার কিডনীর কি অবস্থা তৈরি করতে চেয়েছিল, আপনাদের কাছে উত্তর প্রত্যাশা করছি।

সকল রিপোর্ট আমি সংযুক্ত করেছি।


আমি কোন ডাক্তারের নাম উল্লেখ্য করিনি তাদের সম্মানের কথা বিবেচনা করে।



Post a Comment

Previous Post Next Post