মানবতার এক বাস্তব গল্প… 💔✅ আমজাদ হোসেন ভাইকে তার গ্রামের বাড়ি (নিকরা গোপাল) পৌঁছে দেওয়া হয়েছে🤲

 মানবতার এক বাস্তব গল্প… 💔✅ আমজাদ হোসেন ভাইকে তার গ্রামের বাড়ি (নিকরা গোপাল) পৌঁছে দেওয়া হয়েছে🤲 












মানবতার এক বাস্তব গল্প… 💔🤲 (আপডেট)

আমি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ। Whatsapp:01837970042

কয়েকদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম—টাঙ্গাইল হেলিপ্যাড এলাকায় ভাঙা পা নিয়ে অসহায় অবস্থায় পড়ে থাকা একজন বৃদ্ধ মানুষকে নিয়ে।

ছবিগুলো অনেকেই দেখেছেন… কেউ কষ্ট পেয়েছেন, কেউ সন্দেহ করেছেন, কেউ নীরব থেকেছেন…

আজ সেই ঘটনার একটি বাস্তব আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।

📌 তার নাম: আমজাদ হোসেন

📌 গ্রাম: নিকরা গোপাল, নিকরাইল, ভুয়াপুর

📌 পিতা: মৃত ইয়াসিন মন্ডল

💔 বাস্তবতা ছিল আরও কঠিন…

এই মানুষটি কয়েকদিন ধরে রাস্তায় পড়ে ছিলেন—

ভাঙা পা নিয়ে…

মশা, শীত, বৃষ্টি সহ্য করে…

অর্ধাহারে দিন কাটিয়ে…

👉 কেউ তাকে ইফতার দিয়েছে—সে বেঁচে থেকেছে

👉 কেউ ৫–১০ টাকা দিয়েছে—সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে

👉 অসংখ্য মানুষ দেখেছে—কিন্তু সাহায্য করতে সাহস পায়নি

⚠️ এর মধ্যে আমি প্রায় ১০০ জনের বেশি মানুষের সাথে যোগাযোগ করেছি—

📞 ফোন করেছি

📱 ফেসবুকে পোস্ট দিয়েছি

🙏 সাহায্য চেয়েছি

কিন্তু দুঃখজনকভাবে—

👉 অনেকেই সন্দেহ করেছে

👉 অনেকেই দায় এড়িয়ে গেছে

👉 এমনকি কিছু দায়িত্বশীল স্থান থেকেও সহযোগিতা পাইনি

📢 কিন্তু… এখনো মানবতা বেঁচে আছে ❤️

অবশেষে—

স্থানীয় কিছু ভালো মানুষ,

নিকরাইল ইউনিয়ন পরিষদের সহযোগিতা,

এবং এলাকার মেম্বার শওকত ভাইসহ কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায়—

✅ আমজাদ হোসেন ভাইকে তার গ্রামের বাড়ি (নিকরা গোপাল) পৌঁছে দেওয়া হয়েছে

🚑 একটি সিএনজি করে তাকে বাড়িতে নেওয়া হয়েছে

🏠 বর্তমানে তিনি মতিয়ার সাহেবের তত্ত্বাবধানে আছেন

👥 ভাগিনা জুলহাসসহ স্থানীয়রা তার খোঁজখবর রাখছেন

🙏 বিশেষ কৃতজ্ঞতা—

যারা নীরবে এগিয়ে এসেছেন

যারা সামান্য হলেও সাহায্য করেছেন

যারা অন্তত “মানুষ” হিসেবে দেখেছেন

🔴 এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা—

✔️ শুধু সন্দেহ করলে মানবতা বাঁচে না

✔️ শুধু পোস্টে রিঅ্যাক্ট দিলে দায়িত্ব শেষ হয় না

✔️ একজন মানুষকে বাঁচাতে লাগে—একটু সাহস, একটু মানবিকতা

🤲 আসুন আমরা প্রতিজ্ঞা করি—

পরের বার এমন কাউকে দেখলে আমরা চুপ থাকবো না…

একটু হলেও এগিয়ে যাবো।

কারণ—

আজ সে…

কাল হয়তো আমি বা আপনি।

📢 অনুরোধ:

এই পোস্টটি শেয়ার করুন—

মানবতার এই গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিন।

#HumanityFirst #Tangail #Bhuyapur #BeHuman #RealStory #SaveLife #StandWithHumanity #HelpTheNeedy #Bangladesh #ActNow

--------------------------------------------------------------------------

অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে বিষয়টি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। তার চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করুন 🤲


গ্রাম : নিকরা গোপাল

নাম: আমজাদ হোসেন

পিতা : মৃত ইয়াসিন মন্ডল

নিকটতম প্রতিবেশী: জুলমাত খা, সুজা খা, মাখন খা

আব্দুল হাই, ফজর

নাতির নাম: আব্দুল্লাহ

চাচা: তোতা মিয়া

সবুর ডাকাতদের বাড়ি থেকে দূরে, সবুর ডাকাত তাকে চিনবে।


গত কয়েকদিনে, আমি প্রায় ১০০ জনের বেশি লোককে ফোন দিয়েছি, ফেসবুকে পোস্ট দিয়েছি ওনার আপনজনকে খুঁজে পাওয়ার জন্য। উনার চিকিৎসা করানোর জন্য। কোন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তির সংগঠন বা ব্যক্তি কেউই এগিয়ে আসেনি। তার বিষয়ে ডিউটি পুলিশকে বলেছি, তারাও সহযোগিতা করেনি।

উল্লেখ্য যে, আমি যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের অনেকেই ভিন্ন ভিন্ন রকমের ব্যাখ্যা উপস্থাপন করেছে,

১। ঈদের আগে পয়সা কামানোর জন্য এভাবে ধান্দা করে বসে আছে।

২। আজও তার ছেলে আসছিল সে দেখেছে।

৩। পরিবার তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট যার কারণে পাও ভেঙ্গে বাইরে ফেলে রেখেছে।

৪। এই লোককে তিন চারবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পালিয়ে এসে, এখানে শুয়ে আছে।

৫। এইভাবে শুয়ে থেকে বড় কোন অকারেন্স ঘটানোর পরিকল্পনা থাকতে পারে।

৬। তিন দিন ধরে শুয়ে আছে, কিন্তু ওর খাওয়া দাওয়া ঠিকই চলছে, এতে কি বোঝা যায় না সে ধান্দাবাজ!

৭। কেউ কেউ ভয় দেখিয়েছে, এই টাইপের লোকরে টানাটানি করতে যায়েন না, পরে মহাবিপদ আসতে পারে।

ইত্যাদি ইত্যাদি---- ইত্যাদি

বাস্তবে আমি যে তথ্য জানতে পেরেছি,

১। দুইজন ইয়াং ছেলে একটা রিক্সায় রেখে গেছে।

২। ভুক্তভুগি আমজাদ ভাইয়ের কথা মোতাবেক, কোন কারণ ছাড়াই, অজ্ঞাত ওই দুই যুবক বাম পা আঘাত করে ভেঙে এখানে রেখে গেছে।

৩। এই গত কয়েকদিন কিছু লোক হেলিপ্যাডে ইফতার করতে এসে তাকে দেখে ইফতারি দিয়েছে, এই কিছু খাবার খেয়েই এ কয়েকদিন ওখানে টিকে ছিলেন ।

৪। কিছু পথচারীর দেওয়া যে ৫-১০ টাকা সেটাও সংরক্ষণ করেছেন, কিন্তু কতিপয় হিরোইনসি এসে কথা বলতে বলতে সে টাকাগুলো নিয়ে গেছে ।

৫। প্রচন্ড মশার উপদ্রব, রাতের শীত, বৃষ্টি বাতাসের উপদ্রবের মধ্যে এই ভাঙ্গা পা নিয়ে, ভিজে গামছা দিয়েই লজ্জা নিবারণ করে, অর্ধাহারে সময়টা কাটিয়েছে।

৬। নিকরা গোপাল এলাকার মেম্বার শওকত ভাইয়ের ব্যাখ্যা মোতাবেক, আসলে এই লোকটির পরিবারের কেউই নাই। বাবা নাই মা নাই, স্ত্রী নাই পুত্র নাই। বিয়েও করেনি। বাপের সহায় সম্পত্তি নাই। এক ভাই বাটপার প্রকৃতির, মানিকগঞ্জ থাকে। আরেক ভাই গরিব, তার খোঁজ-খবর রাখে না।

৭। পরিশেষে মেম্বারের সহযোগিতায়, এলাকার লোকদের সামান্য আর্থিক সহযোগিতায়, একটি সিএনজি করে বাড়ি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

৮। তার দোরসম্পর্কে এক ভাগ্নির জামাইয়ের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হয়েছে।

অবশেষে ভুয়াপুর নিকরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অপু মিয়া সাহেবের (মোবাইল নং : 01877-107361) দেওয়া গাইডলাইন অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের মহানুভবতায় আমজাদ হোসেন ভাইকে নিকরা গোপাল গ্রামে পাঠানো হয়েছে।

Nikla Gopal Shawkat Member: 01726-679583

ভাগ্নির জামাই : মতিয়ার (আপন ভাগ্নির জামাই নয়)

মতিয়ার সাহেবের তত্ত্বাবধানে আমজাদ সাহেব আপাতত থাকবেন। ভাগিনা জুলহাস খোঁজখবর রাখবেন।

ভাগিনা: জুলহাস  (আপন ভাইগ্না নয়)

01773-421021

রুবেল (সমাজবাসী) :+8801748935454

Post a Comment

Previous Post Next Post