সংক্ষেপে ড্রপশিপিং- আপনার যা কিছু জানা দরকার

 সংক্ষেপে ড্রপশিপিং- আপনার যা কিছু জানা দরকার



ড্রপশিপিং কী? (সহজ সংজ্ঞা)

ড্রপশিপিং এমন একটি ব্যবসা মডেল যেখানে:

  • আপনি পণ্য কিনবেন না আগেই

  • কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার করবে

  • আপনি অর্ডারটি সাপ্লায়ারকে পাঠাবেন

  • সাপ্লায়ার সরাসরি কাস্টমারের কাছে পণ্য পাঠাবে

  • আপনি দামের পার্থক্যটাই লাভ করবেন

📦 আপনি = মার্কেটিং + কাস্টমার ম্যানেজমেন্ট
🏭 সাপ্লায়ার = স্টক + প্যাকেজিং + ডেলিভারি

ড্রপশিপিং কীভাবে কাজ করে?

উদাহরণ দিয়ে বুঝি:

1️⃣ আপনি ফেসবুক পেজে একটি ঘড়ি পোস্ট করলেন — দাম ১৫০০ টাকা
2️⃣ কাস্টমার অর্ডার করলো
3️⃣ আপনি সাপ্লায়ারের কাছে ঐ ঘড়ি অর্ডার দিলেন — দাম ১০০০ টাকা
4️⃣ সাপ্লায়ার কাস্টমারের ঠিকানায় ঘড়ি পাঠালো
5️⃣ কাস্টমার ডেলিভারি নিল
6️⃣ আপনার লাভ = ৫০০ টাকা (ডেলিভারি বাদে)

আমাদের কাছে পাবেন প্রায় ৮০ হাজারেরও অধিক প্রোডাক্ট সরাসরি পাইকারি মূল্যে। যেগুলো আপনারা ২০০-৫০০ টাকা প্রফিট রেখে সেল করতে পারবেন অনলাইনে। আপনার বিজনেসের জন্য এই প্রোডাক্টগুলো আপনাকে স্টক করতে হবে না। আপনি শুধু প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন এবং ভিডিও ডাউনলোড করে আপনার নিজস্ব ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করবেন। কাস্টমার থেকে অর্ডার পাওয়ার কাস্টমারের নাম ঠিকানা দিয়ে অর্ডারটি আমাদের নিকট ফরোয়ার্ড করে দিবেন। আমাদের ডেলিভারি টিম আপনার হয়ে প্রোডাক্টটি সরাসরি আমাদের ওয়ারহাউস থেকে আপনার কাস্টমারের হাতে হোম ডেলিভারি করে দিবে আপনার বিজনেসের ইনভয়েসেই। প্রোডাক্টটি ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার প্রফিটের টাকা পেয়ে যাবেন আপনার দেওয়া বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে।




2 Comments

Post a Comment

Previous Post Next Post