তার বাংলা অর্থ জানেন কি? আসুন জেনে নিই।
🤲 নামাজে আমরা প্রতিদিন অনেক কিছু পড়ি। কিন্তু যদি আমরা তার অর্থ বুঝে পড়ি, তাহলে নামাজে মনোযোগ অনেক বেড়ে যায় এবং অন্য চিন্তা আসে না।
🔍 আসুন সংক্ষেপে দেখি নামাজে আমরা কী বলি এবং তার অর্থ কী।
১ ✅ তাকবির:-
👉 “আল্লাহু আকবার”
♻️ অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা মহান।
২ ✅ সানা:-
👉 সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকাস্মুকা
ওয়া তা’আলা যাদ্দুকা
ওয়া লা ইলাহা গাইরুকা
♻️ অর্থ:
হে আল্লাহ! তুমি পবিত্র,
সব প্রশংসা তোমারই,
তোমার নাম বরকতময়,
তোমার মর্যাদা সর্বোচ্চ,
তুমি ছাড়া কোনো উপাস্য নেই।
৩ ✅ আশ্রয় প্রার্থনা: শয়তানের প্রতারনা থেকে আশ্রয় চাই এবং বলি,
👉 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
♻️অর্থ: বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।
৪ ✅ আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর করুণা দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। এবং বলি,
👉বিসমিল্লাহির রাহমানির রাহিম
♻️ অর্থ: পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর
নামে শুরু করছি।
৫ ✅সূরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি:
(২ রাকাত/ ৩ রাকাত/ ৪ রাকাত , ফরয/সুন্নত/নফলের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি)
👉 সুরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ :
🛑 উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি l
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন l
অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম l
অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে l 🛑
৬ ✅ 🎯 আল্লাহু আকবার 🎯
♻️ অর্থ – আল্লাহ্ মহান/আল্লাহ্ সর্বাপেক্ষা বড়! বলে রুকুতে গিয়ে আল্লাহ্ -র উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুয়িয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই, ৩/৫/৭ বার বলি,
👉সুবাহানা রাব্বি-আল আজিম"/ সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি ।
♻️অর্থ: আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি ।
৭ ✅ তারপর রুকু থেকে উঠে আমরা বলি,
👉 🎯 সামি আল্লাহু লিমান হামিদা🎯
♻️ অর্থ : আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তার প্রশংসা করে । তারপর পরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি,
👉 🎯 আল্লাহুম্মা "রাব্বানা ওয়া লাকাল হামদ🎯
♻️ অর্থ : হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।
৮ ✅ 🎯 আল্লাহু আকবার 🎯
♻️ অর্থ – আল্লাহ্ মহান/আল্লাহ্ সর্বাপেক্ষা বড়! 🎯 বলে আমরা সমস্ত শরীর নুয়িয়ে, মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই 🎯 "৩/৫/৭ বার বলি -
✅ 🎯 সুবহানা রাব্বিয়াল আ’লা 🎯
♻️ অর্থ: আমার রব অতি পবিত্র, বর্ণনা করছি
৯ ✅ 🎯 আল্লাহু আকবার 🎯
♻️অর্থ – আল্লাহ্ মহান/আল্লাহ্ সর্বাপেক্ষা বড়! বলে আমরা সিজদা থেকে উঠি।
নামাজে ২ সিজদাহ্র মধ্যবর্তী সময়ের দু'আ
✅ আল্লাহুম্মাগ ফিরলী -♻️ হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন।
✅ ওয়ার'হামনী -♻️ আমার উপর রহম করুন।
✅ ওয়াহদ্বিনী - ♻️ আমাকে সঠিক পথে পরিচালিত করুন।
✅ ওয়া'আফিনী -♻️ আমাকে নিরাপত্তা দান করুন।
✅ ওয়ারযুকনী - ♻️ আমাকে রিযিক দান করুন।
✅ ওয়াজবুরনী - ♻️ আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করুন।
✅ ওয়ারফা'নী -♻️ আমার মর্যাদা বৃদ্ধি করুন।
(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ)
🎯 এভাবে দ্বিতীয় সিজদার প্রক্রিয়া শেষ করি🎯
১০ ✅ তাশাহুদ - এখানে আমরা
(২ রাকাত , ৪ রাকাত ভিত্তিতে ) নামাজ শেষে -
✔ আল্লাহর প্রশংসা করি- তাশাহুদ পরি।
✔ রাসুল (সাঃ) এর উপর দুরুদ পাঠ করি।
✔ নিজের জন্য ক্ষমা ও রহমত চাই-দুআ মাসুরা পড়ি
✅ তাশাহুদ : মিরাজ সময়কালীন, আল্লাহ পাক রাব্বুল আ’লামিন, রাসুল (সাঃ) এবং ফেরেশতাদের এমন সম্মিলিত কথোপকথনই তাশাহহুদ, যা মে’রাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে তোহফা হিসেবে পাওয়া l
✅ 🎯 আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু🎯
♻️ অর্থঃ “সকল তাযীম ও সম্মান আল্লাহর জন্য,সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভাল কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপানার প্রতি শান্তি,আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল"
✅ দুরুদ : 🎯 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাক্তা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ🎯
♻️ অর্থ:-হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত।
✅ দুআ মাসুরা :
🎯 আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি যুলমান কাছিরা, ওয়ালা ইয়াগ ফিরূজ যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম🎯
♻️ অর্থঃ হে আল্লাহ! আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চই তুমি ক্ষমাশীল দয়ালু।
১১ ✅ ২ কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি ।
🤲 আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন। আমীন !
📢 #Namaz #Salah #IslamicReminder
#নামাজ #ইসলামিক_জ্ঞান #ইসলামিক_পোস্ট
#IslamicKnowledge #QuranReminder
#NamazEducation #LearnIslam
#DailyIslamicReminder
#MuslimUmmah #IslamicPost
#BanglaIslamicPost #Deen


Post a Comment