"জীবন ছোট... কিন্তু আমরা এটাকে এমনভাবে নষ্ট করি যেন এটা অনন্ত।"
"জীবন ছোট... কিন্তু আমরা এটাকে এমনভাবে নষ্ট করি যেন এটা অনন্ত।"
"একদিন, আজ তুমি যে সেকেন্ড গুলো নষ্ট করছো সেগুলো চিরতরে চলে যাবে।"
"আমরা এমনভাবে বেঁচে থাকি যেন আমাদের চিরকাল আছে... কিন্তু সময় নিঃশব্দে ফুরিয়ে যাচ্ছে।"
"তোমার সময়ের সমস্যা নেই - তোমার জীবনের সমস্যা আছে।"
"তোমার সময়ই তোমার আসল সম্পদ। বুদ্ধিমানের সাথে ব্যয় করো।"কতদিনই বা বাঁচবো আমরা…?
৬০ বছর?
বড়জোর ৭০…
হয়তো ৭৫…
খুব ভাগ্যবান হলে ৮০+!
এক বছরে মাত্র ৩৬৫ দিন।
টিক… টিক… করে সেকেন্ডগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে।
মৃত্যু খুব নীরবে এগিয়ে আসছে আমাদের দিকে।
একদিন হঠাৎ করেই —
টুপ করে শেষ হয়ে যাবে সব সেকেন্ড, সব দিন।
যার কাছে অফুরন্ত টাকা আছে, তার টাকার বিলাসিতা মানায়।
কিন্তু যার কাছে অল্প টাকা আছে, তার জন্য অপচয় মানায় না।
ঠিক তেমনি—
যদি মানুষের আয়ু কয়েক হাজার বছর হতো,
তাহলে হয়তো সময়ের বিলাসিতা করা যেত।
কিন্তু এত অল্প জীবনে কেন আমরা হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উসকানি, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা আর কষ্টে সময় নষ্ট করি?
তার চেয়ে চলুন—
পরিবারকে সময় দিই।
ভালো বই পড়ি।
হঠাৎ কোথাও ঘুরে আসি।
রাতে আকাশ দেখি।
ভোরের সূর্যোদয় দেখি।
সন্ধ্যায় পাখিদের ঘরে ফেরা দেখি।
নদীর ঢেউ অনুভব করি।
পূর্ণিমা রাতে চাঁদের আলো দেখি।
প্রতিদিন অন্তত আধাঘণ্টা কোনো শিশুর সাথে সময় কাটাই—
নিষ্পাপ আনন্দের ঝলক দেখি।
প্রতিদিন অন্তত একজন মানুষকে ভালো থাকার শক্তি দিই।
স্রষ্টাকে স্মরণ করি।
কাউকে প্রাণভরে ভালোবাসি,
আর কাউকে ভালোবাসার সুযোগ করে দিই।
তখনই বুঝবো—
পৃথিবী কত সুন্দর!
একটা নিঃশ্বাস নেওয়াও কত বড় উপহার।
আর জীবনের ভুলগুলোর জন্য ক্ষমা চাই।
এটাই সুন্দর জীবন।
সবাই ভালো থাকুন। ❤️
#জীবনের_উপলব্ধি #LifeReality #সময়কে_মূল্য_দিই
#ভালোবাসা #মানবতা #BeautifulLife #ThinkPositive
#LifeLesson #BeKind #SpreadLove

Post a Comment